মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়কে ’ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশের বিশিষ্টজন। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল-১ এর রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা জানানো হয়।
তারা বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেল। এই রায় কাঙ্খিত। আমাদের আশা এই রায় ভবিষ্যতে ইতিহাসের জন্য সাক্ষী হয়ে থাকবে। জাতি দীর্ঘদিন ধরে এই রায়ের জন্য অপেক্ষা করছিল।
রায় ঘোষণার পরপরই মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও হাসান আরেফ তাদের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।