বৃহস্পতি-রবি-সোম জামায়াতের হরতাল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের বিরুদ্ধে বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল দিয়েছে জামায়াতে ইসলাম। বুধবার গণমাধ্যমে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো মো: ইব্রাহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জনাব মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান যৌথভাবে এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা দেন।
তিনদিনের হরতালের প্রথম দফায় ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ৩১ অক্টোবর শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। দ্বিতীয় দফায় রবিবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল দেয়া হয়েছে।