‘কিক’র পর আবারো একসাথে পর্দায় দেখা যাবে সালমন খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। কবীর খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে এই দুই জনকে। বুধবার নওয়াজউদ্দিন ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘এটা আমার কাছে খুব আনন্দের যে আমি দ্বিতীয়বারের জন্য স্লমান খানের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারছি।’
সিনেমার পরিচালকের কবীর খান বলেন, তাদের দুজনকে একসঙ্গে প্রথম দেখা যায় ‘কিক’ সিনেমায়। এই সিনোমায় দুজনের মধ্যে কেমিস্ট্রি ছিল অসাধারণ। তাই দেখে আমি আমার পরবর্তী সিনেমায় এ দুজনকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আগামী নভেম্বর মাসের ৩ তারিখ থেকে শুরু হবে ‘বাজরাঙ্গি ভাইজান’র শুটিং পর্ব। তবে নওয়াজউদ্দিন কাজ শুরু করবেন জানুয়ারি মাস থেকে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০১৫ ইদে মুক্তি পাবে।