জাম্বিয়ার প্রেসিডেন্ট মিখায়েল সাতা (৭৭) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে। দেশটির কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।
এদিকে জাম্বিয়া ওয়াচডগ ওয়েবসাইটে জানিয়েছে, প্রেসিডেন্টের মৃত্যুর ব্যাপারে তারা ‘শতভাগ নিশ্চিত’।
গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফেরার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। জাতিসংঘে তার বক্তৃতা দেয়ার কথা থাকলেও তিনি তা দিতে পারেননি। দেশে ফেরার পর সাতার গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়ে।