সারদার ৬০ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত

 
সারদার ৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে একটি স্কুলভবন, সিমিন্ট কারখানা ও একটি ফ্ল্যাট।
ইডি সূত্রে খবর, সারদার মালিক সুদীপ্ত সেন ও পদস্থ আধিকারিক দেবযানী মুখোপাধ্যায়ের সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকায় সুদীপ্ত সেনের বাগুইআটির বাড়ি, দেবযানী মুখোপাধ্যায়ের ঢাকুরিয়ার ফ্ল্যাট, সারদার বেশ কয়েকটি রিসোর্ট, সিমেন্ট কারখানা ও শিলিগুড়ির একটি স্কুল বাড়ি রয়েছে।
ইডির কলকাতা দফতর থেকে বাজেয়াপ্তকরণের নির্দেশে জারি করা হয়েছে। ইডির পক্ষ থেকে বলা হয়েছে, ওই সম্পত্তিগুলির মূল্য কম করে ৬০ কোটি টাকা।  উল্লেখ্য, ইডি ইতিমধ্যেই সারদার প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।