সোনালী রংয়ের পাঞ্জাবি আর লাল রংয়ের উত্তরীয় গায়ে বর বেশে উত্ফুল্ল মেজাজে রেলমন্ত্রী মুজিবুল হক। কনে হনুফা আক্তার রিক্তার পরনে হলুদ শাড়ি আর ফুলের গহনা, মুখে লাজুক হাসি। দুজন দুই মঞ্চে। তাদের ঘিরে শত শত অতিথি। এটি ছিল রেলমন্ত্রী মো. মুজিবুল হকের গায়ে হলুদ অনুষ্ঠান। বুধবার রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে এ গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।
আগামী শুক্রবার কুমিল্লায় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। বৌভাতের আয়োজন করা হয়েছে আগামী ১৪ নভেম্বর জাতীয় সংসদ ভবন চত্বরের এলডি হলে। এছাড়া ১৬ নভেম্বর কুমিল্লায় নিজের এলাকায় আলাদাভাবে বধূ বরণের ব্যবস্থা করা হয়েছে।