রাজধানীতে শিবিরের ককটেল বিস্ফোরণ

 
মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে রামপুরা এলাকায় ছাত্রশিবিরের মিছিল থেকে বুধবার বিকেলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রামপুরা থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রামপুরা থানাধীন পলাশবাগ ক্রসিং এলাকায় আজ বেলা সোয়া দুইটার দিকে আতঙ্ক সৃষ্টি করার জন্য শিবির কর্মীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
ওসি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ আসার পরে মিছিলকারীরা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।