শিশুর মুখে ২০২ দাঁত

কয়েকদিন আগে মুখের ২৩২টি দাঁত তুলে ফেলে খবরের শিরোনাম হয়েছিল মুম্বাইয়ের এক কিশোর। এবার ভারতের ৭ বছর বয়সী আরেক কন্যাশিশু খবরের শিরোনাম হয়েছে দাঁতের কারণেই। গুরগাওয়ের ওই মেয়েটির মুখ থেকে গতকাল তোলা হয়েছে ২০২ টি দাঁত। মুখে প্রচন্ড ব্যথার কারণে এআইআইএমএস হাসপাতালের চিকিত্সকরা তার মুখের অস্বাভাবিক এই দাঁতগুলো তুলে ফেলতে বাধ্য হন। চিকিত্সক অজয় রায় বলেন, দাঁতগুলো তুলে না ফেললে বয়স বাড়ার সাথে সাথে মেয়েটি নানারকম জটিলতায় ভুগতো। -রয়টার্স