একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর রায় রবিবার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।
এর আগে গত ৪ মে মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
২০১৩ সালের ৬ মে মীর কাসেম আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগে তদন্ত চূড়ান্ত করে তদন্ত সংস্থা প্রসিকিউশনের জমা দেয়।
১৬ মে প্রসিকিউশন টিম ১৪টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে।
২৬ মে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। ঐদিন বিকেলেই মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ের (দিগন্ত মিডিয়া কর্পোরেশন) থেকে তাকে গ্রেফতার করে বিকেলে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঐ বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-১। পরে ৩০ সেপ্টেম্বর মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
২০১৩ সালের ১৮ নভেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপরে সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। ১১ ডিসেম্বর তার বিরুদ্ধে স্যাগ্রহণ শুরু হয়। চলতি বছরের ৪ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২।