সালমানকে ধন্যবাদ জানালেন শাহরুখ

সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান। সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস’ রিয়ালিটি শোতে ‘হ্যাপি নিউ ইয়ার’ চলচ্চিত্রের প্রচারণা করায় তাকে এই ধন্যবাদ জানান শাহরুখ।
শাহরুখ খান বলেন, তিনি (সালমান খান) এটা করে খুবই উদারতার পরিচয় দিয়েছেন। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই। কেননা, মানুষ যেখানে অভিনেতাদের ইস্যু নিয়ে কথা বলে, সেখানে এটা এই প্রমাণ করল যে আমাদের মধ্যে কোনো ইস্যু নেই। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারণায় কলকাতায়  গিয়েছিলেন শাহরুখ। সেখানে এসব কথা বলেন তিনি। তার ভাষ্যে, আমার আমাদের নিজস্ব প্লাটফর্ম থেকে একে অন্যের কাজ নিয়ে কথা বলি ও প্রচারণা করি। 
‘হ্যাপি নিউ ইয়ারে’র পরিচালক ফারাহ খান বলেন, সালমান সব সময়ই আমাদের বন্ধু। সে খুবই উৎসাহী ও আমাদের চলচ্চিত্রগুলো পাগলামি ভালবাসে। 
২০০৮ সালে বলিউডের এই দুই সুপারস্টার জনসম্মুখে কলহে জড়িয়ে পড়েন। এখন অবশ্য তারা একে অপরের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন এবং উৎসবগুলোতে এক অপরকে শুভেচ্ছাও জানাচ্ছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া।