নিলোফারের মোকাবিলায় গুজরাটে ব্যাপক প্রস্তুতি

 
 ঘূর্ণি ঝড় নিলোফার মোকাবিলায় ভারতের গুজরাট ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে উপকূল থেকে ৩০ হাজার লোককে সরিয়ে নেয়ার সরিয়ে নেয়া হয়েছে। 
বৃহস্পতিবার বিবিসির এক খবরে বলা হয়, ঘূর্ণি ঝড় নিলোফার বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিলোফার শনিবার সকালে গুজরাটে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
ঘণ্টায় ১৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহওয়া বিভাগ।