রাজধানীর দক্ষিণখান থানাধীন আজমপুর জামতলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সদস্যের নাম মো. জাহাঙ্গীর হোসেন (২২)।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দক্ষিণখান থানাধীন দক্ষিণ আজমপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার করার সময় জাহাঙ্গীর ঐ এলাকার দেয়ালে হিযবুত তাহরীরের পোস্টার সেঁটে দিচ্ছিলেন। এসময় তার কাছ থেকে হিযবুত তাহরীর বিভিন্ন পোষ্টার উদ্ধার করা হয়। এর আগে তার বিরুদ্ধে গাজীপুরের কালীগঞ্জ ও দক্ষিণখান থানায় পৃথক দু’টি মামলা রয়েছে।