রাজধানীর ডেমরা ও কমলাপুর রেলস্টেশন থেকে আড়াই হাজার ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ডেমরার টেংরা ক্যানালপাড়া রঙ্গমালা আকবর মহিলা কলেজের পাশ থেকে বুধবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৫ শ’ ২০ টি ইয়াবাসহ জয়নাল, শরীফ মজুমদার ও খোরশেদ আলম মজুমদার নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের বাড়ি কুমিল্লার সীমান্ত এলাকায়। দীর্ঘ দিন ধরে সীমান্ত থেকে ইয়াবা এনে তারা ঢাকায় বিক্রি করে আসছিল।
ঢাকা (কমলাপুর) রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, গতকাল সকাল পৌন ৮টার দিকে তূর্ণা নিশীথা ট্রেনে আসা স্বাধীন নামে এক যুবকের ট্রাভেল ব্যাগে তল্লাশি করে এক হাজার ইয়াবা পাওয়া যায়। চট্টগ্রাম থেকে কমলাপুরে রেল স্টেশনে নামলে তার গতিবিধি সন্দেহ হয়। তাকে গ্রেফতার করে থানায় মামলা করা হয়েছে। স্বাধীনের বাড়ি নোয়াখালীতে।