সুন্দরী তৃণমূলী স্ত্রী নিয়ে ঘুম হারাম বিজেপি নেতার

স্ত্রী ভীষণ সুন্দরী এ নিয়ে ভীষণ গর্ব পশ্চিমবঙ্গের বিজেপি নেতা জয় ব্যানার্জির। কিন্তু সেই স্ত্রীকে নিয়েই নাকি তার ঘুম হারাম। কথাটি গতকাল জয় নিজেই বলেছেন মেমারিতে একটি প্রকাশ্য জনসভায়। রীতিমতো আপত্তিকর ভাষায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা ও নেত্রীদের চরিত্র ভালো নয়। তার স্ত্রী নিজেও তৃণমূল কংগ্রেসের নেত্রী।  এই কারণে তাকে নিয়ে দিনভর আতঙ্কে থাকেন পাছে তার চরিত্র নষ্ট হয়। জনসভায় তিনি আরো বলেন, স্ত্রীর চরিত্র ‘সংশোধন’ করতে তিনি তাকে তৃণমূল থেকে সরিয়ে আনার চেষ্টা করছেন। কিন্তু স্ত্রী কিছুতেই তা শুনছেন না। এ অবস্থায় দুশ্চিন্তায় ভালো করে ঘুমাতে পারছেন না তিনি।

তবে স্ত্রীর চরিত্র সংশোধন করতে গিয়ে জয় যে খুব বাহবা পেয়েছেন তা কিন্তু নয়। তার স্ত্রী তো তেলেবেগুনে জ্বলে উঠেছেন।  বিভিন্ন নারী সংগঠন ছাড়াও রাজনৈতিক অঙ্গন থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে তার এই মন্তব্যের। জয়ের শ্বশুর মশায়ও তার মেয়ের দিকে খারাপ ইঙ্গিত করায় ভীষণ ক্ষেপেছেন জামাতার উপর। তিনি বলেছেন, জয়ের চরিত্র ওরকম বলেই আমার মেয়ের চরিত্রের দিকে অশ্লীল ইঙ্গিত করেছে। এমন মন্তব্য করার আগে তার পারিবারিক শান্তির কথা একবার ভাবা উচিত ছিল। অর্থাত্ শ্বশুর মশায় ইঙ্গিত দিলেন, জয়ের জন্য ঘরে কিছু অশান্তি অপেক্ষা করছে! -ডিআইপি