রকেট চালিত বাসের কথা কেউ কখনো শুনেছে কি? হয়তো বলবেন, এটা অসম্ভব। কারণ রকেট কেবল শুন্যেই চালানো সম্ভব। কিন্তু যতই অসম্ভব মনে হোক না কেন এটা সম্ভব করেছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক লোক। একটি স্কুলবাসে লাগানো হয়েছে তার ‘রকেট ইঞ্জিন’। এতে তার বাসের গতি উঠেছে ঘন্টায় ৫৮৮ কিলোমিটার পর্যন্ত! তবে প্রাণের মায়া যাদের আছে তারা সড়কপথে এত গতির বাসে চড়তে রাজি হবেন কিনা তাতে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। আর এই বাস চলার সময় পেছন দিকের অন্তত ৮০ ফুট দূরত্ব পর্যন্ত আগুনের গোলা নিক্ষেপ করে (রকেট ইঞ্জিনের সম্মুখগতি এভাবে তৈরী হয়)। বাসের নির্মাতা স্টেনডার বলেন, সড়কপথে এই বাস চালানো সম্ভব নয়। কারণ এটি একবারেই ১৫০ গ্যালন পর্যন্ত জ্বালানী ভক্ষণ করতে পারে। আর এটি যে গতিতে ছোটে তার জন্য আলাদা রাস্তা লাগবে। খরচও হবে অনেক বেশি। আর রাস্তার যেখানে সেখানে আগুণ লেগে যাবার ভয় তো থাকছেই। তিনি কেবল বিনোদন দেয়ার উদ্দেশ্যেই এটি নির্মাণ করেছেন। আর দেখাতে চেয়েছেন যে মহাশুণ্যের ইঞ্জিন সড়কপথেও কাজ করে। -রয়টার্স