বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে নাটোর যাচ্ছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়াপারসনের গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, দলীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেল প্রমুখ।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির প্রতি জনগণকে সম্পৃক্ত করার কর্মসূচির অংশ হিসেবেই এ জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে। বিকাল ৩ টায় শহরের কেন্দ্রস্থল নবাব সিরাজদ্দৌলা কলেজ মাঠে বক্তব্য রাখবেন। এরমধ্যে জনসভাকে ঘিরে নাটোরের বিএনপি ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার নাটোরে সাংবাদিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই সমাবেশ হবে নাটোরের সবচাইতে বড় গণজমায়েত। এই সমাবেশে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। জেলার প্রতিটি পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলের নেতা-কর্মী-সমর্থকরা সমাবেশে আসবেন।