হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাই স্মার্ট ফোন, ডিজিটাল ক্যামেরাসহ বিমানকর্মী আরিফুর রহমান গ্রেফতার হয়েছেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে আটক করে। আরিফ বাংলাদেশ বিমানের এক ট্রাফিক হেলপার। এ ঘটনায় বিমান বন্দর থানায় মামলা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র এএসপি জানান, গত বৃহস্পতিবার রাতে এয়ার আরবিয়া বিমানটি ঢাকায় আসে। আগমনী যাত্রীদের লাগেজ খালাসের একপর্যায়ে বিমানকর্মী আরিফ যাত্রী চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশিরের লাগেজ কেটে তার মধ্য থেকে একটি আইফোন এবং সোনি ডিজিটাল ক্যামেরা চুরি করে নেমে যায়। এ সময় দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা আরিফুর রহমানকে ৪ নম্বর বোডিং ব্রিজ এলাকা থেকে আটক করে। আটককৃত মালামালের বাজার মূল্য লক্ষাধিক টাকা।
এএসপিআরও জানান, উদ্ধার হওয়ার খবর পেয়ে আশরাফ শিশির গতকাল শুক্রবার বিমান বন্দর থানায় গিয়ে মালামাল সনাক্ত করেন।