রাজধানীর ভাটারা থানার ২ এএসআই ও এক নারীসহ ৫ জনকে আটক করেছে র্যাব। থানা হেফাজতে রয়েছেন তারা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের টেকনিশিয়ানের কাছে চাঁদা দাবির অভিযোগে রাজধানীর কুড়িল এলাকা থেকে শনিবার আটক করে র্যাব।
আটকরা হলেন, ভাটারা থানার মীর সিরাজুল ইসলাম ও কাউসার আহমেদ, কনস্টেবল আবদুর রহমান, গাড়ি চালক আসাদুজ্জামান ও বর্ষা।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নূরুল আলম জানিয়েছেন এ ঘটনায় একটি মামলা হয়েছে।
র্যাব জানায়, দুইদিন আগে খিলক্ষেত এলাকা থেকে টেকনিশায়ান শাহজাহানকে একজন নারীর সহায়তায় পুলিশ সদস্যরা তাকে অপহরণ করে। এ ঘটনায় শাহজাহানের মামা আবুল হোসেন বাদী হয়ে খিলক্ষেত থানায় জিডি করেন। অপহরণের এ অভিযোগটি র্যাব-১ এর কাছে জমা দেয়া হয়। অপহরণকারীরা আবুল হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। র্যাব সদস্যরা ছদ্মবেশে মুক্তিপণ দেয়ার কথা বলে কুড়িলের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে শাহজাহানকে উদ্ধারের পর ওই নারীসহ পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করে।
ভাটারা থানার ওসি সারোয়ার আলম জানান, র্যাব চারজন পুলিশ সদস্য ও একজন নারীকে থানায় দিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।