ভারতে বন্ধ হচ্ছে নোকিয়া মোবাইল তৈরি

 
ভারতে বন্ধ হচ্ছে নোকিয়া মোবাইল তৈরির কাজ। শনিবার থেকেই আন্তর্জাতিক এই মোবাইল কোম্পানির শ্রীপেরুবুদুরের প্লান্ট বন্ধ হওয়ার কথা। শুক্রবারই সংস্থার পক্ষ থেকে একথা জানিয়ে দেয়া হয়। অক্টোবরেই একথা ঘোষণা দেয়া হয়েছিল হয়েছিল সংস্থার পক্ষ থেকে।
 নভেম্বরের ১ তারিখ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে এই প্লান্ট। মাইক্রোসফটে নোকিয়ার হস্তান্তরের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রোসফটের তরফ থেকেই এই প্লান্টের কাজকর্ম বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
লেবার কমিশনের সঙ্গে কথা বলে ওই প্লান্টের কর্মীদের টাকা দেয়ার ব্যবস্থা হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। বন্ধ হওয়ার সময় ওই প্লান্টে কর্মীর সংখ্যা ছিল ১১০০। মোট ৬৬০০ কর্মীর মধ্যে ৫৫০০ কর্মীকে ভলান্টারি রিটায়ারমেন্টের সুযোগ দেওয়া হয়েছে।  গত আট বছরে এই প্লান্টে মোট উৎপাদন হয়েছে ১৮০০ কোটি টাকার। ২০০৬ থেকে শুরু হয়েছিল এই প্লান্টের কাজ। কলকাতা নিউজ।