বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ট্রাক জব্দ

 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে রাজধানীর খিলক্ষেত থেকে ফেনসিডিল বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের ভেতরে বিশেষ চেম্বার বানিয়ে ফেনসিডিল বহন করা হচ্ছিল। সাতক্ষীরা থেকে আসা এই ফেনসিডিলের গন্তব্য ছিল রাজধানী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা গোয়েন্দা অঞ্চলের উপ-পরিচালক জাফরুল্লাহ কাজল ইত্তেফাককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন সাতক্ষীরা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমান ফেনসিডিল রাজধানীতে আসছে। এমন তথ্যের ভিত্তিতে তিনি র্যাব-১ এর সহযোগিতা নেন। ভোর রাত ৬টার দিকে তারা উত্তরার আবদুল্লাপুরে ট্রাকটির অবস্থান নিশ্চিত হওয়ার পর  ধাওয়া করলে খিলক্ষেত এসে চালক ও তার সহযোগিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। ট্রাকে অভিযান চালিয়ে দুই হাজার ৮২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কাউকে গ্রেফতার করা না গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। সেটি র্যাবের হেফাজতে আছে।