জাতীয় গ্রিডের সমস্যার কারণে এখনো প্রায় পুরো দেশ বিদ্যুৎবিচ্ছিন্ন। তবে বিদ্যুৎ-বিভ্রাটের প্রভাব থেকে রাজধানী প্রায় মুক্ত হতে চলেছে। ইতিমধ্যে রাজধানীর মতিঝিল, রামপুরা, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, কারওয়ান বাজার, গাবতলী এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে বাড্ডা, রামপুরা ইত্যাদি এলাকায় এখনো বিদুৎ আসেনি বলে জানা গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রাতে ইত্তেফাককে জানিয়েছে, রাত ১২টা নাগাদ রাজধানী ঢাকার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।