মধ্য শ্রীলঙ্কার চা উৎপাদনকারী এলাকায় গত বুধবারের ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিন শতাধিক লোক নিহত হতে পারে।
শনিবার পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেন, ‘ভূমিধসের ঘটনায় নিখোঁজ বা মৃত মানুষের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি, নিহতের সংখ্যা ৩৮।’
এএফপি