রাজধানীতে ৩ হুজি সদস্য গ্রেফতার

রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আবদুল্লাহ (৩০), রিপন (২৮) ও রেদোয়ান (৩০)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সানোয়ার হোসেন জানান, শনিবার রাতে ওই তিনজন হরকাতুল জিহাদের ওপরে প্রযুক্তিগত প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় তাদের গ্রেফতার করা হয়।
রবিবার গোয়েন্দা পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ  বিষয়ে বিস্তারিত জানানো হবে।