নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১০

নেপালে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক রাশিয়ান নারীসহ ১০ জন নিহত হয়েছে। রাজধানী কাঠমান্ডুর ৩৩ কিলোমিটার দক্ষিণে মাকওয়ানপুর জেলার মহাসড়কে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রকাশ জাং কারকি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় এক রাশিয়ান নারীসহ ১০ জন নিহত হয়েছেন। অপর ২৯ যাত্রীর সবাই কমবেশী আহত হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।