যুদ্ধাপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাসিঁর রায়ের পর তার মুক্তির দাবিতে আবারো আগামী বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার ঘণ্টাখানেক পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই হরতালের ঘোষণা দেন। এক বিবৃতিতে জানানো হয়, মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।
এদিকে, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে ৭২ ঘণ্টার হরতাল চলছে।