বলিউড বাদশাহ শাহরুখ খানের আজ রবিবার ৪৯তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি প্রথম পৃথিবীর আলোর মুখ দেখেন। খবর জিনিউজের।
১৯৮০ এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শাহরুখ খানের অভিনয় জীবনে আত্মপ্রকাশ। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে অভিষিক্ত হন। এরপর থেকেই একের পর এক ভিন্ন ধর্মী সিনেমায় অভিনয় করে সকল শ্রেণীর দর্শকদের মন জয় করতে থাকেন। বর্তমানে শাহরুখ এ উপমহাদেশ তো বটেই বিশ্বের জীবন্ত কিংবদন্তী।
শাহরুখ ৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া কখনও কখনও শাহরুখ প্রযোজক হিসেবে কাজ করে যাচ্ছেন। ফিল্মফেয়ারে মনোনিত ৩০টি সিনেমার মধ্যে ১৪টিতে তিনি পুরস্কৃত হন।