আগামী ১৬নভেম্বর মেয়ে আরাধ্য এর জন্মদিনে বড় আয়োজন করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ১ নভেম্বর নিজের ৪১তম জন্মদিনে তিনি সাংবাদিকদের একথা নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।
এ বছর বচ্চন পরিবারের এ সর্বকনিষ্ঠ সদস্য তিন বছর বয়স পূর্ণ করতে যাচ্ছে। ঐশ্বরিয়া জানিয়েছেন, তার মেয়ের প্রথম জন্মদিনে শুধুমাত্র পরিবারের ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন, দ্বিতীয় জন্মদিনে তার শিশুদের নিয়ে আয়োজন ছিল। আর এবার তার পরিবারের ঘনিষ্ঠদের ও শিশুদের নিয়ে বড় আয়োজনে জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন।