পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৫

রোরবার রাতে পাকিস্তানে লাহোরের ওয়াগা সীমান্ত এলাকায় এক বোমা হামলায় অন্তত ৫৫ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। ওয়াগা সীমান্তে একটি প্যারেড অনুষ্ঠান দেখে লোকজন যখন ফিরছিল তখন ওই বোমা হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৭০ জন। জঙ্গি গ্রুপ জানদুল্লাহ এ হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের ওয়াগা ভারতের অমৃতসরের সীমান্তসংলগ্ন এলাকা। বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নেয়। পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক মুসতাক সুখেরা জানিয়েছেন, লাহোরের ওয়াগা সীমান্তের কাছে একটি রেঁস্তোরার পাশে বোমার বিস্ফোরণ ঘটে। জায়গাটি একটি তল্লাশি চৌকির পাশে।