যুদ্ধাপরাধের রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে বুধ ও বৃহস্পতিবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পিছিয়ে গেছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৫ নভেম্বরের (বুধবার) পরীক্ষা আগামী ১৯ নভেম্বর এবং ৬ নভেম্বরের (বৃহস্পতিবার) পরীক্ষা আগামী ২০ নভেম্বর হবে। দুই দিনই পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক জরুরি সভায় এই তারিখ ঠিক করা হয়।