রাজধানীতে দুই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। তারা হলেন, তরিকুল ইসলাম জনি (২৭) ও শফিকুল ইসলাম (৩০)। সোমবার বিকাল সোয়া ৩ টায় তাদেরকে অচেতন অবস্থায় মিরপুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের সহকর্মী শাহাদাত হোসেন জানান, প্রাইভেট কোম্পানিতে কর্মরত ঐ দুই ব্যক্তি বনানীর অফিস থেকে দুপুর ১২টার দিকে বাসে মিরপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। বাসে তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সময় তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয় তারা। তবে টাকার পরিমাণ জানা যায়নি। পরে তাদেরকে মিরপুর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।