যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ একা একটি ফ্ল্যাটে থাকেন। রবিবার হঠাত্ করে তিনি পুলিশকে ফোন করে বলেন তার ঘরে অজ্ঞাত আগন্তুক ঢুকেছে বলে সন্দেহ করছেন। তিনি প্রাণের ভয়ে ফোন করেছেন। পুলিশ গেল। তন্ন তন্ন করে গোটা ফ্ল্যাট খুঁজে দেখল। কিন্তু ২২ বছর বয়সী এই তরুণী অভিনেত্রীর ঘরে কিছুই পেল না। পুলিশ এবার তাকে বলল, ম্যাডাম দয়া করে আপনি ফ্ল্যাটের দরজা বন্ধ করে ঘুমাবেন। আমাদের আর বিরক্ত করবেন না।
পুলিশ কেন বিরক্ত হলো? কারণ আর কিছু নয়। সেলেনার স্বভাব হলো কয়েকদিন পরপরই পুলিশকে ফোন করে তার ঘরে কে জানি ঢুকেছে, এমন অভিযোগ করা। পুলিশ প্রতিবারই গিয়ে তল্লাশি করে ফিরে আসে। পুলিশ জানতে পারে, সেলেনা কখনো দরজা বন্ধ করেন না। ওভাবে দরজা খুলে একা একা থাকতে নাকি তার ভালো লাগে। একারণে পুলিশ ক্ষুব্ধ হয়ে এবার তাকে জানিয়ে দিয়েছে, আপনি যত বড় তারকা হন না কেন, দরজা খুলে রেখে আগন্তুক তাড়ানোর জন্য তাদের ফোন করলে তার বিরুদ্ধে পুলিশ হয়রানির অভিযোগ আনা হবে। -পিটিআই