ফাও টাকা কুড়াতে গিয়ে

শনিবার মেরিল্যান্ডের একটি হাইওয়েতে হঠাত্ করে টাকা উড়তে দেখে কয়েকজন ড্রাইভার দাঁড়িয়ে যান। তারা এখানে সেখানে গাড়ি রেখে টাকা কুড়াতে শুরু করেন। এক পর্যায়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ছুটে আসে পুলিশ। পুলিশ এসেই তাদের গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একটি প্রতিষ্ঠানের গাড়ির পেছনের দরজা খুলে টাকাগুলো ছড়িয়ে পড়ে। তারা টেরই পায়নি যে পেছন দিকের দরজা খুলে গেছে। একারণে তারা পুলিশে খবর দিয়েছেন। ড্রাইভাররা পুলিশে খবর না দিয়ে রাস্তায় গাড়ি রেখে ফাও টাকা কুড়াচ্ছিলেন। একারণে তাদের বিরুদ্ধে লুটের মামলা হবে। দোষী প্রমাণিত হলে তাদের শ্রীঘরে যেতে হতে পারে। -ইউপিআই