শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। ইতালি থেকে আসা ওই যাত্রীকে মঙ্গলবার সকালে আটক করা হয়। তার নাম তানজিলুর রহমান (৩৩)। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ইয়াকুত জাহিদ বলেন, আটক যাত্রী ২ বছর পর ইতালি থেকে বাংলাদেশ বিমানের ০৫৬ ফ্লাইটে করে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকায় অবতরণ করেন। ১০টায় গ্রিন সিগনাল পার হওয়ার সময় আমরা তাকে আটক করি। তার কাছ থেকে ছয়টি (ছয় কেজি) সোনার বার আটক করা হয়। এগুলোর মূল্য তিন কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে।