সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়া অধ্যুষিত একটি এলাকায় সোমবার রাতে বন্দুকধারীদের হামলায় পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছে। ওই এলাকায় শিয়া মুসলমানরা আশুরা উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশের একজন মুখপাত্র জানান, আল-লহসা অঞ্চলের আল-দলয়া গ্রামে মুখোশ পরিহিত তিন ব্যক্তি মেশিনগান ও পিস্তল দিয়ে হামলা চালায়। পরে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। খবর এএফপি’র।