ইউডার সমাবর্তন কাল

 
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চতুর্থ সমাবর্তন আগামীকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। এছাড়া  বিভিন্ন স্তরের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।