ইয়েমেনে পৃথক ড্রোন হামলায় আল-কায়েদার সন্দেহভাজন ২০ জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে এই হামলা চালানো হয়। খবর বাসসের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন— দেশটির রাদা শহরের কাছে আল-কায়েদার অবস্থান লক্ষ্য করে দুই দফা ড্রোন হামলা চালানো হয়। শহরটিতে জিহাদিরা ও অগ্রসরমাণ শিয়া বিদ্রোহীরা ভয়াবহ যুদ্ধে লিপ্ত রয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনে যুক্তরাষ্ট্রই ড্রোন হামলা চালিয়ে থাকে। তবে মার্কিন কর্মকর্তারা প্রায়ই এককভাবে হামলার কথা অস্বীকার করে থাকেন।