রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে হরকাতুল জিহাদের (হুজি) অপারেশন কমান্ডার ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, সম্প্রতি ইব্রাহিম বিদেশ থেকে হুজির ওপর প্রশিক্ষণ নিয়ে এসেছে। এর আগেও গ্রেফতারকৃত হুজির বেশ কয়েকজন নেতার খোঁজ খবর নিচ্ছিলেন ইব্রাহিম। পূর্বে গ্রেফতারকৃত হুজির নেতাদের কাছ থেকে তথ্য নিয়ে তাকে আটক করা হয়।