মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

 
মিসরের উত্তরাঞ্চলে বুধবার শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১৬ জনের প্রাণহানি ও ১৮ জন আহত হয়েছে। বাসটি শিক্ষার্থীদের নিয়ে স্কুলে যাচ্ছিল।
কায়রো থেকে ১৬০ কিলোমিটার (১০০মাইল) উত্তরে অবস্থিত দামানহুরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বাসটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বহন করছিল। এই ঘটনায় কতজন শিশু মারা গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।  মিসরে  গত বছর ১৫০০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এএফপি