১৭ ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়েছে সরকার

 
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ফেসবুক ওয়েবসাইট কর্তৃপক্ষের কাছে ১৭ জনরে তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার এক
প্রতিবেদনে ফেসবুক একথা জানায়।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-জুনে মোট সাতটি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকার ১৭ জনের তথ্য চায়। তবে ফেসবুক কর্তৃপক্ষ কারো সম্পার্কেই তথ্য দেয়নি।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারি-জুনেও ১২ জন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়েছিল সরকার। অবশ্য এই অনুরোধও রাখেনি ফেসবুক কর্তৃপক্ষ।
আর গত বছরের জুলাই থেকে ডিসেম্বরে সরকারের অনুরোধে বাংলাদেশ থেকে তিনটি ‘কনটেন্ট’ দেখার সুযোগ ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ রাখে। খবর বিবিসি।