ভারতের রাজধানী দিল্লিতে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে অটোরিক্সা এবং ট্যাক্সিক্যাব ভাড়া করা যাবে। সম্প্রতি দিল্লিভিত্তিক এনজিএ টেকনোলজ কোম্পানি লিমিটেড এমন একটি মোবাইল অ্যাপ বাজারে ছেড়েছে।
এর নির্মাতারা জানিয়েছেন, এই অ্যাপটির সাহায্যে যাত্রী ও চালক উভয়ই লাভবান হবেন। এখন থেকে আর যাত্রীদের অটো রিক্সা ভাড়া করার জন্য রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দর-দাম করতে হবে না, আর চালকরাও তাদের আয় বৃদ্ধি করতে পারবে।
মোবাইলের টাচস্ক্রিনের সাহায্যে খুব সহজে ঘরে বসে ভাড়া করা যাবে প্রয়োজনীয় যানবাহন। এই সুবিধাটি প্রথমে দক্ষিন দিল্লিতে পাওয়া যাবে। আগামী এক বছরের মধ্যে এই সুবিধা সারা ভারতে পাওয়া যাবে বলে আশাবাদী কোম্পানিটি।
ব্যবহারকারীরা গুগলের প্লে স্টোর ও আইফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটি ব্যবহার করতে পারবে। খবর- এনডি টিভি