অ্যাঞ্জেলিনা জোলি জানিয়েছেন, তিনি রাজনীতিতে যোগ দেয়ার জন্য প্রস্তুত। সম্প্রতি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাতকারে একথা জানিয়েছেন জোলি। তিনি সাক্ষ্যাতকারে জানিয়েছেন, 'পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন আনতে চাইলে দায়িত্ব নিতে হবে। কিন্তু আমি সত্যিই জানি না কোন কাজের জন্য উপযুক্ত আমি।'
রাজনীতিতে যোগ দেবেন কি না, এ প্রশ্ন করা হলে তিনি জানান, 'এই ব্যাপারে আমি উম্মুক্ত।' খবর- রয়টার্স
অভিনেতা ব্র্যাড পিটের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ৩৯ বছর বয়সী অস্কারজয়ী এই হলিউড অভিনেত্রী বর্তমানে জাতীসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত হিসাবে কর্মরত আছেন। এই কাজ করতে গিয়েই তিনি রাজনীতিতে যোগ দেয়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।