রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর ইতালি ও সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি এ সাফল্যজনক সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম আসেম সম্মেলন যোগদানের লক্ষ্যে গত ১৫ অক্টোবর চারদিনের সফরে ইতালী যান।
পরে ২৫ অক্টোবর তিনি তিনদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত যান।
সাক্ষাতের জন্য বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস