গাধার জন্য ফায়ার ব্রিগেড!

আগুন থেকে শুরু করে চরম বিপদের মুহূর্তে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। কিন্তু এবার ম্যানহোলে আটকে পড়া একটি গাধাকে তুলতে আসতে হলো ফায়ার ব্রিগেডকে! আর গাধার এই ম্যানহোলে আটকে থাকার দৃশ্য দেখেছে একটি কুকুর!

উত্তর সুইজারল্যান্ডে আরস মায়ার পার্কে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে ছিল তার প্রিয় কুকুরটি। বেড়ানোর সময় হঠাত্ করেই তার কুকুরটি ঘেউ ঘেউ শুরু করলো। তাকে নিয়ে গেল পার্কের পাশের রাস্তায়। আরস দেখতে পেলেন, একটি গাধা ম্যানহোল থেকে ওঠার জোর প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু সম্ভব হচ্ছে না। আরস কোনোকিছু বুঝে উঠতে না পেরে নিজের পকেটে থাকা ফায়ার সার্ভিসের নাম্বারে ফোন দিলেন। সঙ্গে সঙ্গে একটি ফায়ার ব্রিগেড এসে উপস্থিত। তবে এবার ফায়ার ব্রিগেডের কাজটি একটু ভিন্ন। পাইপ দিয়ে পানি দেয়া লাগেনি। প্রয়োজন হয়নি আগুন নেভানোর। কেবল ধরাধরির কাজটিই করতে হলো। অনেক চেষ্টার পর সম্ভব হলো গাধাটিকে ম্যানহোল থেকে তোলা। এইবারের মতো জীবন রক্ষা পেল গাধাটির। পেছনে সহায় ছিল কুকুর! - ডেইলি নিউজ