কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে আইনমন্ত্রী কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেন না বলে দাবি করেছেন আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এই মন্তব্য করেন।
তিনি বলেছেন, ১০৫ নম্বর ধারা অনুযায়ী মৃত্যুদ-প্রাপ্ত যেকোনো আসামি রায়ের ব্যাপারে রিভিউ করার সুযোগ পাবেন। এ বিষয়টি আলোচনা করার জন্য তারা আজ তাদের মক্কেল কামারুজ্জামানের সাথে দেখা করেছেন। রিভিউ করার বিষয়ে তারা কামারুজ্জামানের কাছ থেকে সম্মতি পেয়েছেন।
আইনজীবী শিশির মনির জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে মা চাওয়া-না চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত রিভিউ পিটিশন নিষ্পত্তির পর নেয়া হবে।