আনসারুল্লাহ বাংলাটিমের মিডিয়া মুখপাত্র গ্রেফতার

জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের মিডিয়া মুখপাত্র মোরশেদ আলম (৩০) ওরফে মাসুমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে কল্যাণপুরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও আনসারুল্লাহ বাংলাটিমের বেশকিছু বই উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটনের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মোরশেদ আলম গণমাধ্যমে প্রকাশিত আনসারুল্লাহ বাংলাটিম সম্পর্কে প্রকাশিত খবর পর্যবেক্ষণ করতেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠন সম্পর্কে তিনি তথ্য সংগ্রহ করতেন। এসব তথ্য বাংলাটিমের সদস্যদের মধ্যে সরবরাহ করতেন।