যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বসের সবচেয়ে ক্ষমতাধরের তালিকায় শীর্ষে দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছে, ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার অবস্থান, চীনের সঙ্গে মাল্টি বিলিয়ন ডলার খরচে পাইপ লাইন স্থাপন চুক্তি যা ফোর্বসের ভাষ্যে বিশ্বের সবচেয়ে বড় প্রজেক্ট পুতিনকে ক্ষমতাধর করেছে।
শত শত মনোনীত ব্যক্তির তালিকা থেকে ৭২ জনকে নির্বাচন করেছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোর্বসের তালিকায় তিন নম্বরে রয়েছেন। পোপ ফ্রান্সিস আছেন চার নম্বরে। আর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল রয়েছেন পাঁচ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন ১২ নম্বরে। সূত্র: এএফপি।