রেস্টুরেন্ট কর্মচারীর আত্মহত্যা: ৫ লাখ ডলার ক্ষতিপূরণ

 
 
টোকিওর ফুড চেইন, সান চ্যলেঞ্জের এক কর্মচারী আত্মহত্যা করায় আদালত পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে। ফুড চেইনটির বিরুদ্ধে অভিযোগ যে তারা ঐ কর্মচারীকে মাসে দুই'শ ঘণ্টারও বেশি ওভার টাইম করতে বাধ্য করেছিল। অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পারায় তিনি শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এছাড়া গত কয়েক মাসে তাকে কোন ছুটিও প্রদান করা হয় নি।
ফুড চেইনটিকে এবং তার দুই কর্মকার্তাকে এই ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪০ কোটি টাকা।
২০০৭ সাল থেকে ঐ কর্মচারী ফুড চেইনটিতে কাজ করছিলেন। আত্মহত্যা করার কয়েক মাস আগে থেকে তিনি মাসে প্রায় ১৯০ ঘণ্টা বেশি কাজ করছিলেন এবং মাসে দুই দিনের বেশি ছুটি পেতেন না। খবর- রয়টার্স