গুলশানে এসি বিস্ফোরিত হয়ে একজনের মৃত্যু

 


রাজধানীর গুলশানে এয়ার কন্ডিশনিং (এসি) মেশিন বিস্ফোরিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে সিক্স সিজনস হোটেলের ১৬ তলার ছাদে এই দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত করতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।