পশ্চিমবঙ্গে দুই দফায় ১৫ বাংলাদেশি আটক



ভারতের পশ্চিমবঙ্গের বেনাপোল সীমান্ত থেকে শুক্রবার নয় বাংলাদেশিকে আটক করেছে সিআইডি। এর আগে বৃহস্পতিবার রাতে আরও ছয়জনকে আটক করা হয়।

পশ্চিমবঙ্গের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সূত্র জানিয়েছে, বর্ধমানে বিস্ফোরণের পর থেকেই সীমান্তে জোর নজরদারি চলছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার বিষয়টি উঠে আসার পর নিরাপত্তা আরো জোরদার হয়েছে। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর আসে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে। ঐ খবরের ভিত্তিতে বনগাঁয় অভিযান চালায় সিআইডির গোয়েন্দারা। সেখান থেকে আটক করা হয় ছয় বাংলাদেশিকে। এরপর তাদের জেরা করে জানা যায় আরও নয়জনের নাম। পরে তাদেরও শুক্রবার ঐ নয়জনকে আটক করা হয়।

সিআইডি আরো জানায়, আটককৃতদের কাছে পাসপোর্ট বা বৈধ নথি পাওয়া যায়নি। কী কারণে তারা ভারতে এসেছে কলকাতায় এনে জেরা করে জানার চেষ্টা চলছে।