বিমানবন্দরের টয়লেটে ১৫ কেজি স্বর্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে বিমানবন্দরের নারী টয়লেট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ১২ কেজি বার এবং তিন কেজি ওজনের কয়েকটি চেইন রয়েছে। স্বর্ণগুলোর বাজারমূল্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকা।